Headlines News :
Showing posts with label ফ্যাশন. Show all posts
Showing posts with label ফ্যাশন. Show all posts

রঙিন চুলের যত্ন

Written By Unknown on Tuesday, December 10, 2013 | 12:35 AM

অধিকাংশ মহিলাদের চুলপড়া সমস্যা সারা বছর লেগেই থাকে। মাথা ভর্তি কালো, লম্বা বেনি আর রেশমি কালো চুল এখন সহজে দেখতে পাওয়া যায় না। কালো চুলের জায়গায় শোভা পাচ্ছে বিভিন্ন রঙের চুল। আর এ কারণে নানা সমস্যাও তৈরি হচ্ছে। শুধু চুল রঙ করলেই কাজ শেষ হয়ে যায় না। এ রঙ ধরে রাখতে প্রয়োজন চুলের বিশেষ যত্ন। সারা দিনের ব্যস্ততায় শরীরের সাথে মাথার ত্বকও ঘামে ভিজে যায় এবং তাতে জমতে থাকে ময়লা। এতে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল উঠতে শুরু করে। চুল পড়া সমস্যা তাদের ক্ষেত্রে আরও বেশি যাদের চুল রঙ করা। তাই রঙ করা চুলের চাই নিয়মিত বাড়তি যত্ন।

যদি আপনি প্রথমবার চুলে রঙ করেন, তাহলে পেছনের দিকে ঘাড়ের অংশের কিছু চুল নিয়ে তাতে রঙ ব্যবহার করে দেখুন। চুলের গোড়ার দিকের অংশে সবচেয়ে তাড়াতাড়ি রঙ নষ্ট হয়ে যায়, তাই রঙের মধ্যে ডেভেলপার না মিশিয়ে বেশ খানিকটা গাঢ় রঙ লাগিয়ে নিন। রঙের মধ্যে খানিকটা গোল্ড এবং ইয়ালো এসেন্ট মিশিয়ে নিন। এতে চুলে হাইলাইটিং ইফেক্ট ভালো আসে। যদি আপনি রোজ বাইরে বের হন বা নিয়মিত সাঁতার কাটেন, তাহলে আপনার চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এর থেকে বাঁচতে চুলে কন্ডিশনার ব্যবহার করুন, যা সূর্যের তাপ আর পানি থেকে আপনার চুল রক্ষা করবে। কন্ডিশনার ব্যবহার করবেন শুধুমাত্র চুলে। চুলের গোড়ায় যাতে কন্ডিশনার না পৌছায় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। সাঁতার কাটলে যাদের চুলের রঙ ব্লান্ড বা ব্লু বেস, তাদের ক্ষেত্রে রঙ কিছুটা গ্রিনিশ হয়ে যায়। এছাড়া গোল্ড বেস ভায়োলেট লুক দেয়, যা দেখতে ভালো লাগে। নতুন করে রঙ করার আগে চুলে যে রঙ করা ছিল তা রিমুভার এর সাহায্যে তুলে ফেলুন। পাকা চুলের ক্ষেত্রে আপনি যেকোনো রঙ ব্যবহার করতে পারেন। চুল রঙ করার সময় খেয়াল রাখবেন চুল যাতে সম্পূর্ণ শুকনো থাকে, কারণ ভেজা চুলে রঙ আসতে দেরি হয়।  

শাড়ি পরার কৌশল জেনে নিন

Written By Unknown on Monday, October 28, 2013 | 1:17 AM

শাড়ি বাঙালি ললনাদের জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। যে যতই আধুনিক হোক না কেন শাড়ির প্রতি তার আলাদা দুর্বলতা থাকবেই। সেই জন্য তো বিভিন্ন অনুষ্ঠানে রঙবেরঙের শাড়ি ছোট বড় সব নারীদের গায়ে শোভা পায়। আর শাড়ি বাঙালি মায়াবীনিদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। কিন্তু অনেকেই হয়ত এখনও শাড়ি পরার কৌশল রপ্ত করতে পারেননি। তাই অনেক সময় হাতের কাছে পরিয়ে দেয়ার মানুষ না পেলে পছন্দের শাড়িটি আকাঙ্খিত অনুষ্ঠানে পরতে পারেন না। তখন শুকনো মুখে অন্য কোন ড্রেস পরে অনুষ্ঠানে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় থাকে না। আমার সেই সব পাঠকদের জন্য আজ এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ আপনাদের শাড়ি পরার পদ্ধতি সম্পর্কে একটু আইডিয়া দেয়ার চেষ্টা করব।

প্রথমে নির্বাচন করুন পছন্দের শাড়িটির সাথে কোন জুতা পরবেন। জুতা নির্বাচন করাটা প্রথম গুরুত্বপূর্ণ কাজ। কারণ জুতার হিলের ওপর নির্ভর করবে আপনার শাড়ির লেন্থ কত টুকুতে পৌঁছাবে। শাড়ি পরার আগে তার সাথে ম্যাচিং পেটিকোট পরুন আর শাড়ির লেন্থের সাথে মিল রেখে পেটিকোটের লেন্থ রাখুন।

কোমরের চারপাশে শাড়ি গুঁজতে হবেঃ

01

শাড়ির আঁচলের অপর প্রান্ত কোমরের সাথে জড়াতে থাকুন। এমন ভাবে করুন যেন শাড়ির আঁচল বাইরের দিকে থাকে। চেষ্টা করুন একবারে গুঁজে ফেলতে , নাহলে শাড়ি পরাটা অগোছালো দেখাবে। এইভাবে পুরো কোমরে একবার শাড়ি জড়িয়ে নিন।

কুঁচি দেয়ার পালাঃ

02

এইবার আরেকবার শাড়িটি নাভির বাম পাশ দিয়ে কোমরের সাথে পেঁচিয়ে নিন কিন্তু নাভির ডান পাশে এসে থেমে যাবেন। এবার বাম হাতের তালু দিয়ে শাড়ি ধরুন আর একটি একটি কুচি দিতে থাকুন। এভাবে ৫-৬ টি প্লিট দিবেন। তারপর সব গুলো প্লিটের মাথা এক সাথে নিয়ে একবারে পেটিকোটের ভিতর গুঁজে ফেলুন।

প্লিটগুলো গুছিয়ে নিনঃ

03

সবগুলো প্লিট একসাথে করে সেফটিপিন দিয়ে পিন করলে সুন্দর ভাজ হয়ে থাকবে। নাভি থেকে ২০ সেন্টিমিটার দূরে পিন লাগাবেন।

আঁচল ঠিক করুনঃ

04

বাকি শাড়িটা এবার বাম কাঁধের উপর ছড়িয়ে দিয়ে সুন্দর ব্রুজ বা পিন লাগিয়ে দিন।

সব কিছুই প্র্যাকটিসের উপর নির্ভর করে। ইন্সট্রাকশন অনুযায়ী কয়েকবার শাড়ি পরুন। দেখবেন ধীরে ধীরে আপনি এটাতে এক্সপার্ট হয়ে উঠেছেন।

World News

Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Maskolis | Johny Portal | Johny Magazine | Johny News | Johny Demosite
Copyright © 2011. woman bd - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Free Coupons | Distributed by Way2 Blogger Templates